ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

জীবননগরে স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে কোভিড-১৯ টিকার ফ্রী রেজিষ্ট্রেশন বুথ উদ্বোধনঃ

হাসান আহমেদ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মনোহরপুর ইউনিয়নে কোভিড-১৯ প্রতিরোধ টিকা গ্রহণে ফ্রী রেজিষ্ট্রেশন ক্যাম্প উদ্বোধন হয়েছে। মঙ্গলবার (৯মার্চ) সকাল সাড়ে ১০ টায় মনোহরপুর ইউনিয়ন পরিষদ হলরুমে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা সমৃদ্ধি যুব ফোরামের সভাপতি জিল্লুর রহমান রাজা’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন খাঁন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহর পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোলাম রসুল,ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা বদরুদ্দীন, প্রবীণ কমিটির সাধারণ সম্পাদক মজিবার রহমান,জীবননগর প্রেস ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক সাংবাদিক আকিমুল ইসলাম,৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য চ্যামেলী খাতুন,ইউনিয়ন লোকমোর্চার সভাপতি নিজামুল হক মাস্টার, মনোহর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আনিসুর রহমান শিমুল,সমৃদ্ধ যুব ফোরামের সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ নিশান, সহসভাপতি সাফিয়া স্বর্ণা,যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান সহ স্থানীয় সুধীমন্ডলী,ওয়েভ ফাউন্ডেশনের কর্মকর্তা ও উপজেলা যুব ফোরামের সদস্যগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব পালন করেন স্বেচ্ছাসেবী সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক সাগর হোসেন। সাধারণ মানুষ কে করোনা ভাইরাস প্রতিরোধে টিকা গ্রহণে উৎসাহিত সহ ফ্রী রেজিষ্ট্রেশনের জন্য কাজ করে যাচ্ছে জীবননগর উপজেলার সমৃদ্ধি যুব ফোরাম নামের এই স্বেচ্ছাসেবী সংগঠন টি।উপজেলার বিভিন্ন ইউনিয়নে ফ্রী রেজিষ্ট্রেশন বুথ চালু করে সেখান থেকে করছে রেজিষ্ট্রেশন। ইউনিয়ন ডিজিটাল সেন্টারের পাশাপাশি এই ফ্রী রেজিষ্ট্রেশন বুথ চালু করায় উপকার পাচ্ছে উপজেলার সাধারণ মানুষেরা।

;