নাইমুর রহমান
০৮/০৪/২০২১ বৃহস্পতিবার জীবননগর উপজেলা পরিষদের সভাকক্ষে এপ্রিল মাসের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।প্রধান অতিথি উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাফিজুর রহমান। সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার এস. এম. মুনিম লিংকন ,উপস্থিত ছিলেন জীবননগর পৌরসভার মেয়র জনাব মোঃ রফিকুল ইসলাম,উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব মোঃ আব্দুস সালাম (ইশা), মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আয়েশা সুলতানা (লাকী), জীবননগর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ সাইফুল ইসলাম, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গণ সহ উপজেলা সকল দপ্তরের কর্মকর্তা গণ।