হাসান আহমেদ
জীবননগর উপজেলার উথলী গ্রামে টানা ৪০ দিন জামায়াতের সাথে নামাজ আদায় করে ৩৫ যুবক নতুন পাঞ্জাবি ও টুপি উপহার পেয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন দানশীল ব্যক্তি পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে নিয়মিত নামাজ আদায়কারী যুবক ও দায়িত্বরত ইমাম-মুয়াজ্জিনের মধ্যে ব্যক্তিগত ভাবে এই উপহার সামগ্রী বিতরণ করেন। উথলী কেন্দ্রীয় জামে মসজিদ, উথলী বিশ্বাস পাড়া জামে মসজিদ,পশ্চিমপাড়া জামে মসজিদ ও ফার্মগেট পাড়া ওয়াক্তিয়া মসজিদে টানা ৪০ দিন জামায়াতের সাথে নামাজ আদায় করা যুবকদের মাঝে উপহার তুলে দেওয়া হয়। গতকাল সোমবার বাদ আসর উথলী গ্রামের ফার্মগেট পাড়ায় আনুষ্ঠানিক ভাবে পাঞ্জাবি ও টুপি বিতরণ কালে উপস্থিত ছিলেন উথলী হাফিজিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মো.নজরুল ইসলাম, উথলী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক,উথলী পশ্চিম পাড়া জামে মসজিদের সাধারণ সম্পাদক মো.অহিদুল হক স্বপন,ফার্মগেট পাড়া ওয়াক্তিয়া মসজিদের ভারপ্রাপ্ত সভাপতি মো.আনছার আলী,কোষাধ্যক্ষ হামিদুর রহমান,মানবসেবা সংগঠনের আহবায়ক সমাপ্তি হাসান,সদস্য আশরাফুল ইসলাম সজল,শাহিন,জনসন,আল-আমীন সহ বিভিন্ন মসজিদ কমিটির সদস্য ও ইমাম মুয়াজ্জিন উপস্থিত ছিলেন।