ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

চুয়াডাংগায় সোনালী ব্যাংকের দ্বিতীয় একটি এটিএম বুথের উদ্বোধন করা হয়েছে।

মোহাম্মদ আবদুল্লাহ

চুয়াডাংগায় সোনালী ব্যাংকের দ্বিতীয় একটি এটিএম বুথের উদ্বোধন করা হয়েছে।

গত ২৭ জানুয়ারী, ২০২১ চুয়াডাংগা জেলা প্রশাসকের কার্য্যালয় প্রাংগনে এক অনুষ্ঠানের মাধ্যমে ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন চুয়াডাংগা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। এটিএম বুথের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব  করেন সোনালী ব্যাংক লিঃ প্রিন্সিপাল অফিস চুুয়াডাংগার ডেপুটি জেনারেল ম্যানেজার খোন্দকার আবদুস সালাম, দোয়া পরিচালনা করেন চুয়াডাংগা কোর্ট মসজিদের ইমাম কবির হোসেন।এসময় আরো উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক কোর্ট বিল্ডিং শাখার ম্যানেজার শামসুর রহমান,সিনিয়র প্রান্তিকতাবাদ অফিসার মোঃ মনিরুজ্জামান, প্রিন্সিপাল অফিসার শামসুজ্জামান, ফজলুল হক প্রমুখ।

প্রধান অতিথি জেলা প্রশাসক চুয়াডাংগা তার বক্তব্যে উল্লেখ করেন অহেতুক পকেটে টাকা বহন না করে এখনকার ডিজিটাল যুগে কার্ড বহন করা ভাল, আর সোনালী ব্যাংকের বুথে নুতন নোট পাওয়া যায়।অনুষ্ঠানে জেলা প্রশাসকের কার্য্যালয় ও সোনালী ব্যাংকে কর্মকর্তা ও গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।

;