ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

প্রায় ৩ বছর পর খুলে দেয়া হলো দর্শনা-গেদে বন্দর চেকপোস্ট

রেজাউল করিম লিটনঃ

দীর্ঘ প্রায় ৩ বছর পর বৃহস্পতিবার (৩ মার্চ ) থেকে বাংলাদেশীদের জন্য খুলে দেয়া হলো দর্শনা-গেদে বন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট। এখন থেকে এ রুটে বাংলাদেশী পাসপোর্টধারীদের জন্য সবধরনের ভিসা ইস্যু করবে করবে ভারতীয় হাই কমিশন।

মহামারি করোনার কারণে ২০২০ সালে ২৬ মার্চ দর্শনা-গেদে স্থলপথে সব ধরনের ভিসা বন্ধ হয়ে যায়। মাঝে বয়স্করোগী ও বিজনেস ভিসা চালু করা হলে ২০০১ সালের ৫ ডিসেম্বর তা বন্ধ হয়ে যায়। তারপর থেকে গত প্রায় ৩ বছর দর্শনা-গেদে স্থলপথ বাংলাদেশিরা ভারতে প্রবেশ করতে পারেনি। তবে রেলপথে এ বন্দর দিয়ে মালামাল আমদানি চালু ছিল।

এদিকে দর্শনা-গেদে রুটে ভিসা না দেয়ায় ভারত ভ্রমনে বাংলাদেশীরা ভীষন বিড়ম্বনায় পড়েন। বিশেষ করে রোগী, যারা ভারতে চিকিৎসায় যান। বেনাপোল বন্দর দিয়ে ভারত ভ্রমনে হাজার হাজার বাংলাদেশী পাসপোর্টধারী পুরুষ-নারী ২৪ ঘন্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে অসুস্থ হয়ে পড়ছে। অনেকে মারাও গেছেন। এদিকে দর্শনা-গেদে রুটে ভারত ভ্রমন বিশেষ করে কলকাতা যাওয়া অত্যন্ত সহজ ও কম খরচ। মাত্র ৩৫ টাকায় টিকেট কেটে গেদে রেলস্টেশন থেকে কলকাতায় যাওয়া যায়। গেদে স্টেশন থেকে ২৪ ঘন্টায় ১৮ জোড়া ট্রেন চলাচল করে কলকাতা শিয়ালদহ-গেদে।

রাজধানী ঢাকাসহ দেশের উত্তরবঙ্গের সকল জেলা এবং দেশের প্রায় প্রতিটি জেলার মানুষ এ রুট দিয়ে ভারত ভ্রমন করে থাকেন। করোনার আগে প্রতিদিন প্রায় ৩ হাজার পাসপোর্টধারী এ বন্দর চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশ ভ্রমন করতেন।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট
;