ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

জীবননগরে লকডাউন কার্যকর করতে কঠোর অবস্থানে প্রশাসন

হাসান নিলয়
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় করোনা ভাইরাসের ব্যাপক সংক্রমণ প্রতিরোধে কঠোর অবস্থান নীতি অবলম্বন করে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রেখেছে উপজেলা প্রশাসন। প্রতিদিন উপজেলার বিভিন্ন গ্রাম ও পৌর এলাকায় অভিযান চালিয়ে চলমান বিধিনিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করছেন জীবননগর উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম মুনিম লিংকন। প্রতিদিনের ন্যায় আজ (৩০ জুন) বুধবার সকাল সাড়ে ১০ উপজেলা শহরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিধিনিষেধ অমান্যকারীদের মোট ৮টি মামলায় ১১ হাজার টাকা জরিমানা করা হয়।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি)সাইফুল ইসলাম এর নেতৃত্বে থানা পুলিশের সদস্যরা এই অভিযান কাজে সহযোগিতা করেন।

এসময় ইউএনও মুনিম লিংকন জনগনের উদ্দেশ্যে বলেন,বর্তমানে আমরা ভয়াবহ একটি সময় অতিক্রম করছি,সীমান্তবর্তী জীবননগর উপজেলায় করোনা সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে,যারা করোনা উপসর্গ নিয়ে ভূগছেন তারা অবশ্যই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা প্রদান করে তারপর চিকিৎসা গ্রহণ করুন।ইতিমধ্যেই যারা আক্রান্ত হয়েছেন তারা অবশ্যই পরিবার সহ হোম কোয়ারান্টাইন মেনে চলুন।প্রশাসনের অভিযানকে ভয় করে নয়,করোনার ভয়াবহ সংক্রমণ থেকে নিজের এবং পরিবারের সদস্যদের নির্মম পরিণতির কথা চিন্তা করেই সবাইকে সরকারের বিধিনিষেধ গুলো মেনে চলা উচিত।যারা চলমান বিধিনিষেধ অমান্য করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।এছাড়া লকডাউন কঠোরভাবে কার্যকর করতে এই অভিযান অব্যাহত

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট
;