ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

কালীগঞ্জের সাবেক সংসদ সদস্য আব্দুল মান্নান আর নেই

ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য, প্রবীণ রাজনীতিবিদ ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি… রাজিউন)। গতকাল সকাল সাড়ে ৬টায় কালীগঞ্জ শহরের আড়পাড়ার নিজ বাস ভবনে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি ১৯৭৭ সাল থেকে পরপর তিনবার ইউপি চেয়ারম্যান, ১৯৯৩ সাল থেকে দুইবার কালীগঞ্জ পৌরসভার চেয়ারম্যান এবং ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। এ ছাড়াও তিনি ২০০৪ সাল থেকে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিকসহ বিভিন্ন সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

প্রতিনিধি

;