ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

খুলনার ডুমুরিয়ায় কৃষকের ফলন্ত সবজী কেটে দিল প্রতিপক্ষ

ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা :
খুলনার ডুমুরিয়ায় প্রকাশ্য দিবালোকে এক কৃষকের ফলন্ত সবজি ক্ষেত কেটে সাবাড় করে দিয়েছে প্রতিপক্ষ। এতে হত-দরিদ্র ওই কৃষকের অর্ধ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। গত বুধবার দুপুরে উপজেলার খর্নিয়া ইউনিয়নের আংগারদহা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানা পুলিশের সহযোগিতা চেয়েছে দরিদ্র কৃষক। লিখিত অভিযোগে ক্ষতিগ্রস্ত ও এলাকাবাসি সূত্রে জানা যায়, আংগারদহা গ্রামের মৃত বারিক মোড়লের ছেলে মোঃ হালিম মোড়ল একই এলাকার প্রভাবশালী প্রতিপক্ষ কালাম গং এর সাথে পারিবারিক ভাবে বিরোধ চলে আসছে। তারই জের ধরে ঘটনার দিন দুপুরে কালাম মোড়লের পুত্র তুহিন মোড়ল, মৃত আব্দুল হাকিম মোড়লের পুত্র কালাম মোড়ল, আব্দুর রাজ্জাক মোড়ল, ও আব্দুর সাত্তার মোড়ল ওই জমিতে যেয়ে বিভিন্ন প্রজাতির ফলন্ত পুইশাক, করলা, ভেন্ডি সবজি গাছ কেটে সাবাড় করে দেয়। তার মৎস্য ঘেরের ভেড়িতে রোপনকৃত সবজি কাটার বিষয়টি জানতে চাইলে ক্ষিপ্ত হয়ে মারতে উদ্যত হয় এবং জীবননাশ সহ বিভিন্ন ক্ষয় ক্ষতির হুমকি দিয়ে স্থান ত্যাগ করে। এতে প্রায় ৫৫ হাজার টাকার ক্ষতিসাধন করেছে বলে থানা পুলিশের কাছে দেয়া লিখিত অভিযোগে জানা গেছে। এবিষয়ে ডুমুরিয়া থানার তদন্তকারী কর্মকর্তা এস আই শাহিন জানান অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হব

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট
;