হাসান নিলয়
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা বাসিকে আসন্ন পবিত্র ঈদুল আযহার অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.আরিফুল ইসলাম রাসেল।
ঈদ শুভেচ্ছা বাণীতে মহামারী করোনা ভাইরাস থেকে জীবননগর উপজেলা বাসির মুক্তির প্রার্থনা করেন তিনি।
এছাড়াও ঈদের আনন্দ যেন বেদনায় রূপ না নেয় সে দিকে বিশেষ খেয়াল রাখার জন্য বলেন এবং সকলকে সরকারি বিধিনিষেধ ও স্বাস্থ্য বিধি মেনে চলার অনুরোধ করেন তিনি।
আজ সোমবার(১৯ জুলাই) সন্ধ্যায় ইউএনও জীবননগর চুয়াডাঙ্গা নামে একটি ফেইসবুক আইডি থেকে তিনি এই শুভেচ্ছা বার্তা জানিয়েছেন।
ঈদ শুভেচ্ছা বার্তায় উপজেলা নির্বাহী অফিসার বলেন,”আসসালামু আলাইকুম প্রিয় জীবননগরবাসী। পবিত্র ঈদ-উল আজহা মুসলমান জাতির জন্য এক স্মরনীয় ত্যাগের শিক্ষা। ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে এবং ঈদ-উল আজহা এর শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের প্রত্যেকের জীবন সুন্দর হয়ে উঠুক। কোরবানির আনন্দ সবার মাঝে ছড়িয়ে যাক,মহামারী কোভিড -১৯ থেকে জীবননগরবাসী মুক্তি পাক, এই প্রত্যাশায় সবাইকে অগ্রিম ঈদ মোবারক।
বিঃদ্রঃ সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ করছি। আনন্দ যেন বেদনায় রুপ না নেয়,সেদিকে বিশেষ খেয়াল রাখা প্রয়োজন”।