ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে পৌণে ৪ কেজি স্বর্ণ আটক

মনিরুল ইসলামঃ
চুয়াডাঙ্গার ৬ বিজিবির জওয়ানরা জেলার দামুড়হুদা উপজেলার ভারতীয় সীমান্তবর্তী ঠাকুরপুর এলাকায় অভিযান চালিয়ে ৩ কেজি ৭৪০ গ্রাম ওজনের ১১ টি বিভিন্ন সাইজের স্বর্ণের বার এবং ১টি বাইসাইকেল আটক করতে সক্ষম হয়েছেন। বুধবার সন্ধ্যা ৭ টার দিকে ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার জেসিও-৮১৬০ নায়েব সুবেদার মো. কাজী আজাদ সঙ্গীয় ফোর্স নিয়ে এ অভিযান চালান। চুয়াডাঙ্গা ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নিস্তার আহমেদ জানান, দর্শনা থানার অন্তর্গত সীমান্তবর্তী ঠাকুরপুর কবরস্থানের আম বাগানে অভিযান কালে একজন লোককে বাইসাইকেল চালিয়ে বাংলাদেশ থেকে ভারতের দিকে যেতে দেখেন বিজিবি সদস্যরা। তারা তাকে ধাওয়া করলে লোকটি সাইকেল ও কোমরে বাঁধা কাপড়ের ব্যাগ ফেলে পালিয়ে যায়। বিজিবির টহল দল উপস্থিত লোকজনের সামনে ব্যাগটি খুলে ১১ টি বিভিন্ন সাইজের স্বর্ণের বার দেখতে পান। ৩ কেজি ৭৪০ গ্রাম ওজনের এ স্বর্ণের আনুমানিক মূল্য ২ কোটি ৩৫ লাখ ৬৬ হাজার ৫ শত ৮৯ টাকা। উদ্ধার হওয়া স্বর্ণ রাতেই দর্শনা থানায় জমা করেন নায়েব সুবেদার আবুল কালাম আজাদ।

;