মনিরুল ইসলামঃ
“শ্বাসকষ্টে থাকবেনা বাংলাদেশ” “এই স্লোগানকে সামনে রেখে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি অক্সিজেন কন্সেন্ট্রেটর মেশিন উপহার প্রদান করলো স্বেচ্ছাসেবী সংগঠন সংযোগ কানেক্টিং পিপল। বৃহস্পতিবার (২সেপ্টেম্বর) দুপুর ১২টার সময় জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে করোনা রোগীদের জন্য চিকিৎসা সেবায় সংযোগ কানেক্টিং পিপল স্বেচ্ছাসেবী সংগঠন অক্সিজেন কন্সেন্ট্রেটর মেশিন হস্তান্তর করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন কন্সেন্ট্রেটর মেশিন প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম , জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহমুদ বিন হেদায়েত সেতু, জীবননগর পৌর-মেয়র রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবী সংগঠন সংযোগের চুয়াডাঙ্গা জেলা সমন্বয়ক শাহরিয়ার সিয়াম সহ স্বেচ্ছাসেবী সংগঠন সংযোগের চুয়াডাঙ্গা জেলা হাবের সদস্য আসিমুজ্জামান, আল রোমাজ রাজন, মুজতাহীদ আবীর, নাঈম, সোহাগ, আশিক, সায়েম শাহেদ এ উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুল ইসলাম বলেন, ” সংযোগের কার্যক্রম মানবিক এবং প্রশংসনীয় ।বর্তমানে পরিস্থিতিতে মানুষের মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে তখনই সংযোগ অত্যন্ত প্রশংনীয় ভুমিকা পালন করছে। সংযোগের চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবীদের প্রতি আমার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুভকামনা রইলো।” জীবন নগর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডা মাহমুদ বিন হেদায়েত বলেন, ” জনবল ও ইকুয়েপমেন্টের ঘাটতি থাকা সত্ত্বেও আমরা কাজ করে যাচ্ছি।সংযোগের দেওয়া অক্সিজেন কন্সেন্ট্রেটর আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন চাহিদা পুরনে বড় ভুমিকা রাখবে। এছাড়াও সংযোগের চুয়াডাঙ্গা জেলা কার্যক্রম খুবই প্রশংসনীয়। আশাকরবো তারা এই কার্যক্রমকে অব্যাহত রাখবে।” স্বেচ্ছাসেবী সংগঠন সংযোগের চুয়াডাঙ্গা জেলা সমন্বয়ক শাহরিয়ার সিয়াম বলেন,” গত জুনে ২৩ তম জেলা হিসাবে চুয়াডাঙ্গা জেলায় সংযোগের জরুরি অক্সিজেন সেবা কার্যক্রম শুরু হয়। এ পর্যন্ত প্রায় দেড় শতাধিক রোগীকে অক্সিজেন সেবা দিয়েছে সংযোগের চুয়াডাঙ্গা হাবের স্বেচ্ছাসেবীরা।এছাড়াও সংযোগের চুয়াডাঙ্গা মেডিকেল হাব থেকে জীবননগর স্বাস্থ্য কমপ্লেক্সের একটি অক্সিজেন কন্সেন্ট্রেটর উপহার দিয়েছে।গত জুলাই এ চুয়াডাঙ্গা সদর হাসপাতালেও দুইটি অক্সিজেন কন্সেট্রেটর, ও দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১টি অক্সিজেন কন্সেন্ট্রেটর প্রদান করে।