ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে অবিশ্বাস্য জয়ে ওয়ানডে লড়াই শুরু করেছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ম্যাচে আজ বেলা ১১টায় আফগানদের মোকাবিলা করবে টাইগাররা। সিরিজ জয়ের লক্ষ্যে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল।
আজ জিতলেই ইংল্যান্ডকে পেছনে ফেলে আইসিসি ওয়ানডে সুপার লীগের শীর্ষে উঠে যাবে বাংলাদেশ।
উইনিং ইলেভেন নিয়েই মাঠে নামছে বাংলাদেশ। অন্যদিকে তিনটি পরিবর্তন নিয়ে সিরিজ বাঁচানোর মিশনে নামবে আফগানিস্তান। ইব্রাহিম জাদরান, ইয়ামিন আহমদজি এবং গুলবাদিন নায়েবের পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন রিয়াজ হাসান, ফরিদ আহমেদ এবং আজমতউল্লাহ উমরজাই।
বাংলাদেশ একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম (উইকেটরক্ষক), ইয়াসির আলী, মাহমুদুল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ এবং মোস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ
হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), রিয়াজ হাসান, রহমত শাহ, রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), নজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর রহমান, ফরিদ আহমেদ এবং ফজলুল হক ফারুকি।

;