ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

সেই মা-ছেলেকে জার্সি উপহার দিলেন মুশফিক

Munshi Raihan Probaha Online :

গত কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল মা-ছেলের ক্রিকেট খেলার ছবি। ছবি ও তার গল্প নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে চারদিক। অনেকেই মায়ের উদ্যম আর সাহসিকতার প্রশংসা করছেন। অনেকে আবার বাঁকা চোখে দেখছেন বিষয়টিকে। ছেলে জাতীয় দলের খেলোয়াড় হবে এমনটাই আশা মায়ের।

তবে জাতীয় দলের খেলোয়াড় হওয়ার স্বপ্ন পূরণের আগেই জাতীয় দলের হ্যাভিওয়েট খেলোয়ার মুশফিকুর রহিম দেখা করলেন সেই মা-ছেলের সঙ্গে। দেখা করতে গিয়ে ‘মিস্টার ডিপেন্ডেবল’খ্যাত এই ব্যাটসম্যান তার একটি জার্সিও উপহার দিয়েছেন ছোট্ট ইয়ামিনকে। দিয়েছেন ব্যাটিং গ্লাভস এবং আরও কিছু উপহার। মুশফিকের সেই ছবিগুলো এখন ঘুরে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

মা-ছেলের এমন সুন্দর মুহূর্তকে ভালোবাসা জানিয়েছেন বেশিরভাগ মানুষ। জাতীয় দলের তারকা ক্রিকেটার মুশফিকুর রহীমও তাদের কাতারে যোগ দিলেন। শুধু সমর্থন নয়, মাঠে গিয়ে তাদের সঙ্গে দেখা করলেন টাইগার দলের উইকেটরক্ষক এই ব্যাটসম্যান।

উল্লেখ্য, ভাইরাল হওয়া ওই ছবির সূত্র ধরে জানা যায়- যে ছোট্ট ছেলেটি বল ছুঁড়ছিল, সে আরামবাগের একটি মাদ্রাসার ছাত্র। নাম ইয়ামিন সিনান। পড়াশোনার পাশাপাশি কবি নজরুল ক্রিকেট একাডেমিতে অনুশীলন করে সে। তবে সেদিন তার সতীর্থ কিংবা কোচ নির্ধারিত সময়ে না পৌঁছানোয় মা ঝর্না আক্তারের সঙ্গেই অনুশীলনে নেমে পড়েছিল ছোট্ট ইয়ামিন।

;