ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

চুয়াডাঙ্গায় ব্যাপক শিলা বৃষ্টি ও দমকা হাওয়া, ফসলের ক্ষয়ক্ষতি

রেজাউল করিম লিটন

চুয়াডাঙ্গায় ব্যাপক শিলা বৃষ্টি দমকা হাওয়ায় ফসলের প্রচুর ক্ষতি হয়েছে। রোববার (২৭ ফেব্রুয়ারি) বেলা সোয়া ৩টার দিকে জেলার ওপর দিয়ে এ শিলা বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে যায়।

হঠাৎ করেই বেলা ৩টার দিকে চুয়াডাঙ্গায় কালো মেঘে ঢেকে যায়। এর কিছুক্ষণ পরেই শিলা বৃষ্টি শুরু হয়। সেই সাথে বইতে থাকে দমকা হাওয়া। আধাঘণ্টা ধরে চলে ঝড় বৃষ্টি। স্মরণকালের ভয়াবহ এ শিলা বৃষ্টিতে উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

বৃষ্টি শেষে দেখা গেছে বাড়ির অঙ্গিনা ও রাস্তার অনেক জায়গায় শিলার স্তুপ জমে আছে। শিলার প্রচণ্ড আঘাতে অনেকের ঘরের টিন ফুটা হয়ে গেছে। গাছের পাতা সিংহভাগ পড়ে গেছে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ইনচার্জ সামাদুল হক জানান, বেলা ৩টা ১০ মিনিট থেকে শুরু হয়েছে শিলাবৃষ্টি। এই রকমের শিলাবৃষ্টি ২০/৩০ বছরের মধ্যে দেখা যায়নি। শিলার ব্যাস ১ ইঞ্চি। বিকাল ৪ টা পর্যন্ত চুয়াডাঙ্গায় ১৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আরও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

;