ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকিংয়ে টাকা রেখে মহাবিপাকে অর্ধশত গ্রাহক।

ডাচ-বাংলা এজেন্ট ব্যাংকিংয়ে টাকা রেখে মহাবিপাকে পড়েছেন অর্ধশত গ্রাহক। তাদের প্রায় ৮০ লাখ টাকা আটকে গেছে। ঘটনাটি যশোর সদর উপজেলার এড়েন্দা বাজারের। গ্রাহকরা গচ্ছিত টাকা ফেরতের দাবিতে রোববার সকালে ব্যাংকের সামনে অবস্থান নেয়।
অবস্থান কর্মসূচিতে গ্রাহকরা বলেন, দেয়াড়া ইউনিয়নের এড়েন্দা বাজারে গোলাম মোস্তফার ছেলে আরিফুল ইসলাম আরিফ মিলি এন্টারপ্রাইজের নামে পাঁচ-ছয় বছর আগে ডাচবাংলা এজেন্ট ব্যাংকিং চালু করেন।
আরিফুল ইসলাম ২০২১ সালের ৬ জুন শারীরিক সমস্যা নিয়ে যশোর ইবনে সিনা হাসপাতালে ভর্তি হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পরে তার পিতা ডাচবাংলা এজেন্ট ব্যাংকিংয়ে গচ্ছিত গ্রাহকের ৮০ লাখ টাকা ফেরত দেয়ার প্রতিশ্রুতি দেন। কিন্তু ৮০ লাখ টাকার মধ্যে ব্যাংক কর্মকর্তারা এজেন্ট ব্যাংকিং সিস্টেম চেক করে ২৬ লাখ ৫০ হাজার টাকার হিসেব পেয়েছেন। এ খবর শুনে গ্রাহকদের মাথায় হাত উঠেছে। কারণ হিসেবে তারা বলছেন, এ যাবৎকাল যে টাকা ব্যাংকে জমা দিয়েছেন তার অধিকাংশই ব্যাংকের মূল শাখায় জমা হয়নি। যার ফলে গ্রাহকরা টাকা ফেরত নিতে পারছেন না। এ জন্য তারা ঘেরাও করেন।
এ ব্যাপারে দেয়াড়া ইউনিয়নের চেয়ারম্যান আনিছুর রহমান বলেন,আরিফের মৃত্যুর ২০-২৫ দিন পর ব্যাংক কর্মকর্তা ও এলাকার সুধিজন মিলে একটি বৈঠক হয়। তাতে গ্রাহকের কাগজপত্র চেক করে টাকা নেয়ার সত্যতা মেলে।

সংবাদদাতা

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট
;