ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

মাদারীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ব্যাংকার স্বামী-স্ত্রী নিহত

মাদারীপুর জেলা শহরের পুরাণ কোর্ট এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের শিশুপার্কের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো, শরিয়তপুরের ডেমরা থানার গ্রামীণ ব্যাংকের শাখা ব্যবস্থাপক মনিরুল ইসলাম (৩৬) ও তার স্ত্রী কেন্দ্র ব্যবস্থাপক ফারজানা আক্তার (২৯)। তাদের বাড়ি পটুয়াখালীতে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শরিয়তপুরের অফিস শেষে গ্রামীণ ব্যাংকের মাদারীপুর জেলা অফিস হয়ে সন্ধ্যায় মোটরসাইকেলযোগে নিজ বাড়ি পটুয়াখালীতে স্ত্রীকে সঙ্গে নিয়ে রওয়ানা দেন মনিরুল। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শহরের পুরাণ কোর্ট এলাকার শিশুপার্কের সামনের মোড় থেকে মোটরসাইকেলটি ঘোরানোর সময় বেপরোয়া একটি ট্রাক তাদের পেছন থেকে ধাক্কা হয়। এ সময় মনিরুল ও তার স্ত্রী দুজনে মোটরসাইকেল ছিটতে সড়কে পড়ে যান। পরে ঘাতক ট্রাকটি তাদের উপর দিয়ে উঠে যায়। ঘটনাস্থলেই মারা যান স্বামী ও স্ত্রী দুজনে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। নিহত দুইজনের লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
মাদারীপুর জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার আল শাহরিয়ার শাকিল জানান, ট্রাকচাপায় স্বামী-স্ত্রী দুজনকে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা যান। ধারণা করা হচ্ছে ঘটনাস্থলেই তারা মারা গেছেন।
মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল ইসলাম জানান, দুর্ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে, পতালক চালককে ধরতে অভিযান চলছে।

বাসস

;