ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

আদমদীঘিতে বিদ্যুৎস্পৃষ্টে সেনা সদস্যের মৃত্যু

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে :

বগুড়ার আদমদীঘিতে বিদ্যুৎস্পৃষ্টে মাইন হোসেন (২৯) নামের এক সেনা সদস্যের মৃত্যু হয়েছে।

৯ এপ্রিল বুধবার দুপুরে ওই গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মাইন হোসেন উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির কালাইকুড়ি গ্রামের রুস্তম আলীর ছেলে।

জানা যায়, বুধবার দুপুরে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির কালাইকুড়ি গ্রামে নিজ বাড়িতে বৈদ্যুতিক কোন একটি কাজ করছিলেন সেনা সদস্য মাইন হোসেন। এসময় অসাবধানবসত বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আদমদীঘি থানার উপ-পরিদর্শক মানিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

;