বাংলাদেশ বেতারের মহাপরিচালক আহম্মদ কামরুজ্জামান সিংগাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত রাত ৩টা ৩১মিনিটে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।
এর আগে তিনি প্যানক্রিয়াস ক্যান্সারে আক্রান্ত হয়ে গত ৪ জুলাই উন্নত চিকিৎসার জন্য সিংগাপুর গমন করেন।