ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

ডুমুরিয়ায় মৎস্য সপ্তাহ উদযাপনে র্যালী ও আলোচনা সভা

ডুমরিয়া (খুলনা) সংবাদদাতা

“নিরাপদ মাছে ভরব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডুমুরিয়ায় মৎস্য অফিসের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপনের ২য় দিনে এক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে ডুমুরিয়া উপজেলা সাজিয়াড়া ‌সামছুল উলুম মাদ্রাসার পুকুরে কার্প জাতীয় মাছ অবমুক্ত করা হয়। এরপর সকাল সাড়ে ১১ সময় ডুমুরিয়া উপজেলা প্রসাশনিক ভবনের সামনে ‌থেকে বিশাল একটি র‌্যালি খুলনা সাতক্ষীরা মহাসড়ক প্রদক্ষিণ শেষে শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান। স্বাগত বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আবু বকর সিদ্দিক। বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মামুনুর রশীদ, ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম, মহিলা ভাইস চেয়ারম্যান শারমীনা পারভীন রুমা, ওসি সেখ কনি মিয়া প্রমুখ।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট
;