ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতাঃ
খুলনার ডুমুরিয়ায় ঐতিহ্যবাহী কৃষ্ণনগর মুজারঘুটা বানারসি বটবেড়া (এমবিবিএস) মাধ্যমিক বিদ্যালয়ে সেচ্ছচারী ও দূর্নীতিবাজ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিচরন মহলদারের অপসারণের দাবিতে এক মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ করা হয়েছে। সোমবার সকালে স্কুলের সামনে সচেতন অভিভাবকদের ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তারা তার দূর্নীতির খতিয়ান তুলে ধরে বলেন, তিনি তিনটি পদে নিয়োগ দিয়ে বিপুল পরিমাণ অর্থ বাণিজ্য, রাতের অন্ধকারে এডহক কমিটি গঠনের প্রয়াস, উপবৃত্তি অর্থ আত্মসাত, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদ বহাল রাখার অপচেষ্টা,নিলাম ও মাঠ ভরাটের টাকা আত্মসাৎ, পাঠদানের ক্ষেত্রে কোন নিয়ম নীতি না মানা ও ছাত্র ছাত্রীদের সাথে খারাপ আচরণ সহ নানা কুকীর্তি তুলে ধরে বক্তব্য দেন। প্রায় এক ঘন্টা ব্যাপী আয়োজিত মানববন্ধনে রঘুনাথপুর ইউপি চেয়ারম্যান সহ শত শত নারী পুরুষ অংশগ্রহণ করেন। এক দফা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিচরন মহলদার কে অপসারণ করতে হবে এমন দাবি রেখে অবসরপ্রাপ্ত শিক্ষক স্বপন কুমার বিশ্বাসের পরিচালনায় বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান মনোজিৎ বালা, অবসরপ্রাপ্ত শিক্ষক মৃনাল কান্তি রায়, ইউপি সদস্য অমিতেষ বালা মিলন, হরবিলাস রায়,সাবেক ম্যানেজিং কমিটি সভাপতি নিরঞ্জন মন্ডল, সদস্য আনন্দ মোহন বিশ্বাস, অনাথ ঢালী, অশোক বৈরাগী,তপন কুমার বিশ্বাস,তাপস মল্লিক, মানিক লাল মহন্ত,পলি রানী মন্ডল, পিংকি রানী মন্ডল, রেনুকা বিশ্বাস, রিপা সরকার, কমলা সরকার প্রমূখ।