ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

আন্দুলবাড়ীয়া সনো সেন্টার এ্যান্ড ডক্টর’স পয়েন্ট এর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত

নাঈমুর রহমান খানঃ

সেবাই আমাদের মানবতা ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পূর্ণ মর্যাদা ও বিনম্র শ্রদ্ধার ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস-২০২২ উপলক্ষে আন্দুলবাড়ীয়ায় বাজারের কাজী মার্কেটে অবস্থিত আন্দুলবাড়ীয়া সনো সেন্টার এন্ড ডক্টর’ স পয়েন্টের উদ্যোগে অত্র ইউনিয়নের সর্বস্তরের মানুষ ও অসুস্থ্য রোগীদের জন্য বিনামূল্যে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার ১৫ আগস্ট,-২০২২ সকাল ১০ ঘটিকা হতে আন্দুলবাড়ীয়া সনো সেন্টার এন্ড ডক্টর’ স পয়েন্টে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। উক্ত আয়োজনের শুভ উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মহিদুল ইসলাম মধু ,ইউনিয়ন আওয়ামীলীগের সহ- সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি নারায়ণ ভৌমিক, আন্দুলবাড়ীয়া সনো সেন্টার এন্ড ডক্টর’ স পয়েন্ট এর পরিচালক সালাহ উদ্দীন সুমন ও ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার ভৌমিক সহ বিশেষজ্ঞ চিকিৎসক বৃন্দ ও কর্মকতা- কর্মচারী বৃন্দ।

জানা গেছে, এই মেডিকেল ক্যাম্প থেকে স্বাস্থ্য সেবা নিয়ে উপকারভোগী হয়েছে অসুস্থ গর্ভবতী মা ও শিশু, ডায়াবেটিস ও চক্ষু রোগী সহ অসুস্থ সাধারণ মানুষজন।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট
;