ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

উথলী ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধন

ডেস্ক রিপোর্ট:

জীবননগরের উথলী ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ ও দলীয় কার্যালয় উদ্বোধন করা হয়েছে। গত শনিবার বিকালে উথলী বাসস্ট্যান্ডে কর্মী সমাবেশ ও দলীয় কার্যালয় উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ। ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান আলী, সহসভাপতি লে. কর্নেল (অব.) মনজুর সিদ্দিকী মিলন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মঈন উদ্দিন ময়েন, সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জিল্লুর রহমান।

ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নাজমুল হুসাইনের সহযোগিতায় এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অমিত খানের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন কৃষকদলের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন আলম, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আরমান আলী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইনামুল হোসেন, সদস্য সচিব শাকিল হাসান জিসান, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক রানা হোসেন, সিনিয়র সহসভাপতি আল আমিন হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাঈম উদ্দিন হজরত, সাংগঠনিক সম্পাদক আজমল হোসেন নয়ন। এছাড়া উপস্থিত ছিলেন উথলী ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির অন্যান্য নেতাকর্মীবৃন্দ। কর্মী সমাবেশ শেষে ফিতা কেটে দলীয় কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ।

;