ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

সাগরে ভেঙে পড়ল ভারতের যুদ্ধবিমান

ফের দুর্ঘটনার মুখে পড়ল ভারতের যুদ্ধবিমান। গোয়ায় সমুদ্রে ভেঙে পড়েছে মিগ ২৯কে মডেলের ওই বিমানটি। এয়ার বেস থেকে ওড়ার পরই সমুদ্রে বিধ্বস্ত হয় যুদ্ধবিমানটি। মুহূর্ত আগে বিমান ছেড়ে বেরিয়ে আসায় প্রাণে রক্ষা পেয়েছেন পাইলট।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, যান্ত্রিক ক্রটির কারণে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।ওড়ার পরই বিমানটিতে যান্ত্রিক ত্রুটি নজরে আসায় বিমানঘাঁটিতে মিগটিকে ফিরিয়ে আনার চেষ্টা করেছিলেন চালক। তার আগেই ভেঙে পড়ে সমুদ্রের উপর।

খবরে বলা হয়েছে, উদ্ধারকারী দল সঙ্গে সঙ্গে উদ্ধার করে পাইলটকে। তিনি এখন সুস্থ আছেন।

এ নিয়ে গত কয়েকমাসে ভারতীয় বিমানবাহিনীর চারটি যুদ্ধবিমান বিধ্বস্ত হলো। কী কারণে এই ঘটনা ঘটেছে তার তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

টাইমস অব ইন্ডিয়া

;