।
নাঈমুর রহমানঃ
বাংলাদেশ যুবলীগ চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের উদ্যোগে সূবর্ণজয়ন্তী ও ৫০ তম প্রতিষ্ঠাতা বার্ষিকী উদযাপন উপলক্ষে আনুষ্ঠানিক ভাবে কেক কেটে পালিত হয়েছে।গতকাল শনিবার রাত সাড়ে ৮ টায় আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আন্দুলবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি শেখ আরোজ আহাম্মেদ বিল্লাল এর সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে কেক কেটে সূবর্ণজয়ন্তী ও ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ সূচনা করেন প্রধান অতিথি ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার।বিশেষ অতিথি ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ মহিদুল ইসলাম মধু জিহাদী,সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ আহাম্মেদ।এ সময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মঈনুল ইসলাম লুলু মিয়া,সাংগঠনিক সম্পাদক জামিরুল খান,ইউনিয়ন যুবলীগ নেতা শেখ সামাদুল ইসলাম,আন্দুলবাড়ীয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এসএম নাসিম উদ্দীন, সাধারণ সম্পাদক শেখ শরাফত আলী শিপন, সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম,ছাত্রলীগ নেতা আওয়াল,বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সাবেক সভাপতি মোহাম্মদ নাসিম,বর্তমান বঙ্গবন্ধু ছাত্র পরিষদের আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আহবায়ক মিরাজ হাসান জনি,সাধারণ সম্পাদক শেখ সাব্বির হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি সুলতান আহমেদ,সাংগঠনিক সম্পাদক রমজান বিশ্বাস,আব্দুল জুব্বার,সহ-সভাপতি মোল্লা হাসিবুর রহমান নিহান ,সহ সভাপতি রিয়াদ মন্ডল, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের দলীয় নেতা-কর্মী।উক্ত অনুষ্ঠানে বক্তারা ,বাংলাদেশ যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত শেখ ফজলুল হক মনির আর্দশে অনুপ্রাণিত হয়ে ও বর্তমান কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক নিখিল এর নেতৃত্বে যুবলীগের পতাকাতলে এসে যুবলীগকে আরো ঐক্যবদ্ধ ও শক্তিশালী করার আহবায়ন জানান।