ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

খুলনার ডুমুরিয়ায় ট্রান্সফরমার ও গ্রীল চুরি করেছে চোরেরা

ডুমুরিয়া (খুলনা)। সংবাদদাতা
খুলনার ডুমুরিয়ায় দুটি ট্যান্সফরমার এবং একটি গ্রিলের দোকান থেকে তালা ভেঙে শার্টার ও লোহার জানালা চুরি হয়েছে। বুধবার দিবাগত রাতে কোন এক সময় এ চুরি সংগঠিত হয়।
উপজেলার নরনিয়া গ্রামের টার্মিনালে অবস্থিত গ্রিলের দোকানদার হাবিবুর রহমান জানায়, প্রতিদিনের ন্যায় তিনি রাতে দোকান বন্ধ করে বাড়ি যান। সকালে দোকানে এসে দেখতে পান তালা ভেঙে শাটার ও লোহার জানালা চুরি করেছে চোরেরা। যার আনুমানিক মূল্য প্রায় ১ লক্ষ টাকা। একই রাতে আটলিয়া গ্রাম থেকে দুটি ট্যান্সফরমার চুবি করেছে চোরেরা। এ ব্যাপারে আটলিয়া ইউনিয়ন বিটের উপ পরিদর্শক এস আই মোঃ ফরিদ হোসেন জানায়, ডুমুরিয়া থানা পুলিশ এসব চোরদের ব্যাপারে যথেষ্ট তৎপর রয়েছে এবং প্রতিনিয়ন অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে।

;