ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

আদমদীঘিতে ট্রেনে কাটা পড়ে বাক প্রতিবন্ধী নিহত

এম আব্দুর রাজ্জাক বগুড়া থেকে :

সান্তাহার-বোনারপাড়া রেললাইনের আদমদীঘির নসরতপুর স্টেশনের অদুরে ট্রেনে কাটা পড়ে সুকবর আলী আকন্দ (৫৬) নামের এক বাকপ্রতিবন্ধী নিহত হয়েছে। সে আদমদীঘির লক্ষীপুর গ্রামের কিনা আকন্দের ছেলে। আজ শুক্রবার (২৩ ডিসেম্বর) বেলা সোয়া ১১টায় নসরতপুর স্টেশনের পশ্চিমে হোম সিগনালের পাশে রেলগেটের কাছে আন্ত:নগর দোলনচাপা ট্রেনে কাটা পড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শুক্রবার লক্ষীপুর গ্রামের বাক ও প্রায় দৃষ্টিহীন প্রতিবন্ধী সুকবর নসরতপুর বাজারে বাজার শেষে বাড়ি ফেরার সময় উল্লেখিত স্থানে সান্তাহার থেকে দিনাজপুর গামী আন্ত:নগর দোলনচাপা ট্রেনের ধাক্কায় কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

সান্তাহার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন বলেন, এ ঘটনায় রেলওয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

;