ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

চুয়াডাংগার মুন্সীপুর সীমান্তে ১০ টি সোনার বার জব্দ

মনিরুল ইসলাম।

ভারতে পাচারকালে চুয়াডাঙ্গার মুন্সিপুর সীমান্তে ১০টি সোনার বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় মুন্সিপুর সরদারপাড়া মাঠে অভিযান চালিয়ে সোনার বারগুলো জব্দ করতে সক্ষম হয় বিজিবির সদস্যরা। স্বর্ণের বারগুলোর ওজন ১ কেজি ১০০ গ্রাম।
বিজিবি এদিন সন্ধ্যায় প্রেসবিজ্ঞপ্তিতে জানায়, শুক্রবার দুপুরের পর চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার মুন্সিপুর সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচার হবে-গোপনে এমন খবর পেয়ে মুন্সিপুর বিওপির কমান্ডার নায়েব সুবেদার আলাউদ্দিন বিশ্বাস টহল দল নিয়ে সীমান্ত পিলার ৯২/১০-আর হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সরদারপাড়া নামক এলাকায় মাঠের মধ্যে গোপনে অবস্থান নেয়।এ সময় চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল শাহ মো. ইশতিয়াক, পিএসসির সার্বিক দিকনির্দেশনায় বিজিবি সশস্ত্র টহলদল দুই ভাগে বিভক্ত হয়ে চোরা কারবারিকে ধাওয়া করলে তিনটি প্যাকেট ফেলে তারা দৌড়ে ভারতের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি টহলদল সেখান থেকে কসটেপ দিয়ে মোড়ানো সাদা ও কালো রংয়ের তিনটি প্যাকেট উদ্ধার করে। প্যাকেটগুলোর মধ্য থেকে ১০টি সোনার জব্দ করতে সক্ষম হন। যার পরিমাণ ১ কেজি ১০০ গ্রাম। আনুমানিক মূল্য ৮৭ লাখ ৯৭০ টাকা। এ ঘটনায় দামুড়হুদা থানায় মামলা হয়েছে। সোনার বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করেছে বিজিবি।

;