ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

পলাশবাড়ীতে সাংবাদিক স্ত্রীর ছবি ব্যবহার করে ফেসবুক আইডি,থানায় জিডি-

এম আব্দুর রাজ্জাক উত্তরবঙ্গ থেকে :
গাইবান্ধার পলাশবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক মানবজমিন পত্রিকার পলাশবাড়ী উপজেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক সিরাজুল ইসলাম রতনের সহধর্মিণী সাবিনা আকতারের ছবি ব্যবহার করে ফেসবুক একাউন্ট খোলার ঘটনায় পলাশবাড়ী থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। রোববার রাতে পলাশবাড়ী থানায় সাধারণ ডায়েরী করেন সাংবাদিক স্ত্রী সাবিনা আকতার। পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা বলেন এ ব্যাপারে পলাশবাড়ী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।যাহার ১২৫৫ তারিখ ২৬/০৩/২০২৩।অধিকতর তদন্ত ও আইডি ব্যবহারকারী ব্যাক্তিকে শনাক্ত করতে লিংবারসহ জিডির কপি সিআইডিতে হস্তান্তর করা হবে।দেরিতে হলে ও নিশ্চিত করা যাবে কোন ব্যাক্তি এই আইডি ব্যাবহার করছেন। সাবিনা আকতার বলেন, আমার ছবি ব্যবহার করে স্বনামধন্য বিদ্যাপিঠ গ্রীন ফিল্ড এন্টারন্যাশনাল স্কুলের ছবি ফেসবুক ওয়ালে ব্যাবহার করা হচ্ছে।এই আইডি থেকে রাষ্ট্র, সামাজিক, আইনশৃঙ্খলা,ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে।বিধায় থানায় সাধারণ ডায়েরি করে ডায়েরীর কপি সিআইডি হেডকোয়ার্টার ও ফরেনসিক ল্যাবে পাঠানোর উদ্যোগ নিয়েছি।

;