।
এম আব্দুর রাজ্জাক ছাতিয়ানগ্রাম, বগুড়া থেকে :
বৃহস্পতিবার ৩০ শে মার্চ/২৩ ইং “ছোট আনন্দ ফাউন্ডেশনের” উদ্যোগে বগুড়া জেলার, আদমদীঘি উপজেলার, ছাতিয়ানগ্রামের, গাজী পাতলা পীর মাদ্রাসা ও এতিমখানায় ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এখানে প্রায় ১০০ জন ছাত্র/ ছাত্রী এবং কর্মকর্তা কর্মচারী রয়েছে। বন্ধুদের গড়া এ ফাউন্ডেশন রমজান মাসে বিভিন্ন এতিমখানায় ইফতারের আয়োজন করে থাকে।
ছোট আনন্দ ফাউন্ডেশনের ব্যবস্থাপক রফিকুল ইসলাম সুমন জানান, বন্ধুদের আড্ডায় গল্পের ছলে মাত্র ৩০০টাকা নিয়ে শুরু করা হয়েছিল এ ফাউন্ডেশন। এখন আল্লাহর রহমতে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় ফলমূল ও ইফতার সামগ্রীসহ গরুর গোসতের বিরিয়ানি খাওয়ানো হচ্ছে।
ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ফয়সাল মাহমুদ জানান, কোনো রাজনৈতিক সংগঠনের সাহায্য ছাড়াই আমরা এ ফাউন্ডেশন চালানোর চেষ্টা করছি। আমরা সদস্য বন্ধু বান্ধব আত্নীয় স্বজন আর কিছু নিরব দানকারীদের সাহায্য সাহস নিয়ে এ আয়োজনগুলো করা হচ্ছে। নতুনভাবে অনেক দানকারী আমাদের সাথে যুক্ত হচ্ছেন তাদের জন্যই এমন আয়োজন করা সম্ভব হচ্ছে।
উক্ত মাদ্রাসার প্রধান শিক্ষক হুজুর হাফেজ মাওলানা মোঃ আলাউদ্দিন প্রাং ইফতার পূর্বে দোয়া পরিচালনা করেন সকল মুসলমানদের আত্মার চীর শান্তি কামনায় ও দেশ, জাতির ও মুসলিম বিশ্বের উম্মাহর জন্য।
গাজী পাতলা পীর হাফেজিয়া মাদ্রাসায় সমাজের যে কোন ব্যাক্তি দান খয়রাত, ইফতার মাহফিল এবং দোয়া খায়ের জন্য মাদ্রাসা কৃতপক্ষ সঙ্গে যোগাযোগ করতে পারেন।
এসময় উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা মোঃ আব্দুর রহিম, হাফেজ মাওলানা মোঃ কালাম, হাফেজ আব্দুল্লাহ, প্রবাহ অনলাইন ডটকম ” বগুড়ার সাংবাদিক এম আব্দুর রাজ্জাক, শফিকুল ইসলাম সোহেল,প্রথম আলো পত্রিকার সাংবাদিক সহ বিভিন্ন গন্যমান্য বাক্তিবর্গ।