খুলনা প্রতিনিধি
ক্লাইমেট স্মার্ট প্রযুক্তির মাধ্যমে কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের আওতায় এক কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টার সময় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ ইনসাদ ইবনে আমিন। বক্তব্য রাখেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা পরানজয় মন্ডল , সমেন্দ্র কুমার মন্ডল, কৃষক অনাদি মন্ডল , আব্দুল হালিম সরদার , গৌতম মিত্র প্রমুখ। প্রশিক্ষণে মোট ৩২ জন কৃষক অংশ গ্রহন করেন।