ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

জীবননগরে সড়ক দূর্ঘটনায় বৃদ্ধ নিহত

হাসান নিলয়ঃ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় সড়ক দুর্ঘটনায় আলাউদ্দিন(৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।রোববার(২৮ মে) সকাল ১০ টার দিকে জীবননগর-দর্শনা আঞ্চলিক সড়কে লক্ষীপুরের নিকট এ দুর্ঘটনা ঘটে।
নিহত বৃদ্ধ উপজেলার আলীপুর গ্রামের মৃত আফছার আলী মন্ডলের ছেলে।

স্থানীয় ও নিহতের স্বজনরা জানান, আলাউদ্দিন সকাল ৯টার দিকে বাইসাইকেল যোগে বাজারের উদ্দেশ্য বাড়ি থেকে বের হন। বাজারে যাওয়ার পথে লক্ষীপুরের নিকট দেশ বাংলা অটো রাইস মিলের নিকট পৌছালে দর্শনা থেকে আসা একটি মোটরসাইকেল পিছন থেকে ধাক্কা দিলে পাকা রাস্তায় পড়ে মাথায় মারাত্মক ভাবে আঘাত পান তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সাদিয়া জানান,নিহতে মাথায় মারাত্মক আঘাতে কারণে রক্তক্ষরণে হাসপাতালে পৌছানোর আগেই তার মৃত্যু হয়েছে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের অভিযোগ না থাকায়,লাশ উদ্ধার করে স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

;