এম.এইচ.সম্রাট:
চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে ত্রৈমাসিক ট্রাফিক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ জুলাই) সকাল ১২ টার সময় পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন,এর সভাপতিত্বে ত্রৈমাসিক ট্রাফিক কনফারেন্স অনুষ্ঠিত হয়।
ট্রাফিক কনফারেন্সে ট্রাফিক ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের বিভিন্ন ক্যাটাগরিতে পুলিশ সুপার পুরস্কৃত করেন। এসময় পুলিশ সুপার চুয়াডাঙ্গা শহরকে যানজটমুক্ত রাখতে এবং সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক বিভাগকে অধিক সহিষ্ণুতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার আহ্বান জানান। দেশপ্রেম নিয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে নির্দেশনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন ডিআইও-১,ডিএসবি, মোঃ আলমগীর কবীর, চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মাহাব্বুর রহমান,টিআই (প্রশাসন) মোঃ ওলিউজ্জামান-সহ সকল ট্রাফিক ইন্সপেক্টর, সার্জেন্ট, টিএসআই, এটিএসআই ও কনস্টেবলবৃন্দ।