হাসান নিলয়ঃ
জীবননগর উপজেলার উথলীতে বাংলাদেশ স্কাউটস খুলনা অঞ্চলের তত্ত্বাবধানে ৬ষ্ঠ উপজেলা কাব ক্যাম্পুরীর সমাপনী দিনে মহা তাবু জলসা অনুষ্ঠিত হয়েছে। এসময় স্কাউটস এ অংশগ্রহণকারীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। শনিবার সন্ধ্যায় উথলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্যাম্পাসে এই মহা তাবু জলসা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মহা তাবু জলসার শুভ উদ্বোধন ঘোষণা করেন উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান।
স্কাউটসের খুলনা অঞ্চলের উপকমিশনার মনোয়ার আহম্মেদ ও স্কাউটস ব্যক্তিত্ব শেখ ইলিয়াস উদ্দিন এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা স্কাউট এর সম্পাদক তানভীর আহম্মেদ, দামুড়হুদা উপজেলা স্কাউটস এর সম্পাদক আকবর আলী, উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক সোহেল আহম্মাদ প্রদীপ,উথলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শোয়াইব হোসেন, উথলী প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ,সহসভাপতি রাসেল হোসেন মুন্না,সাধারণ সম্পাদক আমিনুর রহমান নয়ন প্রমূখ।
এছাড়াও অনুষ্ঠানে স্কাউটস এর প্রশিক্ষক, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা, স্থানীয় সুধীমন্ডলী ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে,৪ দিন ব্যাপী ৬ষ্ঠ উপজেলা কাব ক্যাম্পুরীতে জীবননগর উপজেলার ২০ টি প্রাথমিক বিদ্যালয়ের স্কাউটাররা অংশ নেয়।মহা তাবু জলসার মধ্য দিয়ে গতকাল আনুষ্ঠানিক ভাবে এই ক্যাম্পুরী সমাপ্ত করা হয়।