ডেস্ক রিপোর্ট:
জীবননগর উপজেলার জান্নাতুল খাদরা দাখিল মাদ্রাসা,সেনেরহুদা এর এ্যাডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন মোহাম্মদ আবদুল্লাহ।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিষ্ট্রার কর্তৃক স্বাক্ষরিত ২০ এপ্রিল তারিখের এক চিঠিতে সভাপতি পদে মোহাম্মদ আবদুল্লাহ, সাধারন শিক্ষক সদস্য পদে মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন, অভিভাবক সদস্য পদে মোঃ আলমগীর ও সদস্য সচিব হিসেবে মাওলানা মোঃ শরিফুল ইসলাম, সুপার কে মনোনীত করেছে।
সভাপতির দায়িত্ব প্রাপ্ত মোহাম্মদ আবদুল্লাহ উথলী প্রেসক্লাব ও মিতালী যুব সংঘ, সেনেরহুদার সভাপতির দায়িত্ব পালন করছেন। এ ছাড়াও তিনি বিভিন্ন শিক্ষা ধর্মীয় ও সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত।