ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের উদ্যোগে নবাগত ইউএনও কে ফুলের শুভেচ্ছা ও মতবিনিময়

এম.এইচ.সম্রাট,জীবননগর: চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের উদ্যোগে নবাগত জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা মমতাজকে আনুষ্ঠানিক ভাবে ফুলেল শুভেচ্ছা জানিয়ে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০১ আগস্ট) সকাল ১১ টার সময় জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা সেলিম আকতার খান মিন্টু, উপদেষ্টা ও সাপ্তাহিক জীবননগর বার্তার সম্পাদক শামসুল আলম, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জি/এ জাহিদুল ইসলাম জাহিদ বাবু, আতিয়ার রহমান, আশরাফুন নাহার শোভা ও হাসাদাহ প্রেসক্লাবের সভাপতি ডি.এম মতিয়ার রহমান ও সাংবাদিক তারিকুর রহমানের দিক নির্দেশনায় আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবকে গতিশীল ও আরো শক্তিশালী করতে এলাকাবাসী সহ জেলা বাসীর সকলের সার্বিক সহযোগীতা চেয়েছেন আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম মামুন ও সাধারণ সম্পাদক এসএম নাসিম উদ্দীন।

এ সময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের উপদেষ্টা ও জীবননগরের সিনিয়র সাংবাদিক আতিয়ার রহমান, সভাপতি জাহিদুল ইসলাম মামুন, সিনিয়র সহ-সভাপতি রুস্তম আলী, সাধারণ সম্পাদক এসএম নাসিম উদ্দীন, দপ্তর সম্পাদক শেখ রাশেদুজ্জামান রাশেদ, তথ্য -প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক রিয়াদ মন্ডল, কার্য্য নির্বাহী সদস্য জাহিদুল ইসলাম জাহিদ, রানা মাহমুদ, হাসাদাহ প্রেসক্লাবের সভাপতি ডি.এম মতিয়ার রহমান, জীবননগরের সাংবাদিক শরিফুল ইসলাম মিন্টু,রফিকুল ইসলাম রফিক শাহ,এম.আই সাগর,নিশান আলী ও সবুজ সহ সকল সদস্য বৃন্দ।

;