ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

ভারতের আগরতলার প্রখ্যাত ডিএক্সার বাংলাদেশ সফরে আইআরআইবি ফ্যান ঢাকার উষ্ষ অভ্যর্থনা

আগরতলা, ত্রিপুরা, ভারতের বিখ্যাত ডি-এক্সার প্রদীপ কুন্ডুর বাংলাদেশ সফরে আইআরআইবি ফ্যান ক্লাব ঢাকার উষ্ণ অভ্যর্থনা।

গত ২৬ জুলাই ২০২৩ তারিখে ঢাকার মিরপুরে সিটি মহল চাইনিজ রেস্টুরেন্টে সন্ধ্যায় আইআরআইবি ফ্যান ক্লাব ঢাকা কর্তৃক রেডিও ডি-এক্সিং এর সর্বোচ্চ স্বীকৃতিস্বরূপ ইন্ডিয়ান বুক অব রেকর্ডসধারী বিখ্যাত বেতার শ্রোতা প্রদীপ চন্দ্র কুন্ডুকে বাংলাদেশে স্বাগতঃ জানানো হয়৷
তিনি ঐ দিনই কুমিল্লা বর্ডার দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন৷ সেখানে কুমিল্লার ডি-এক্সার মাহফুজুর রহমান প্রদীপ চন্দ্র কুন্ডু দাদাকে রিসিভ করেন এবং ঢাকায় আসার ব্যাপারে সহায়তা করেন৷ এদিন দুপুরে চুয়াডাঙ্গার শ্রোতা সংগঠক, সাবেক ব্যাংক কর্মকর্তা এবং প্রবাহ অনলাইন ডটকম পত্রিকার সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ ঢাকায় তাঁকে রিসিভ করে আতিথেয়তায় রাখেন৷ প্রদীপ দাদার ঢাকায় আসার খবর পেয়ে আইআরআইবি ফ্যান ক্লাবের সদস্যরা তাৎক্ষনিক সিদ্ধান্ত নিয়ে সন্ধ্যায় ঢাকার মিরপুর সিটি পার্ক চাইনিজ রেস্টুরেন্টে একটি সমাবেশ করার সিদ্ধান্ত  গ্রহণ করে৷ তারই সূত্র ধরে সন্ধ্যা ৭টায় আয়োজনে উপস্থিত হন অতিথি প্রদীপ কুন্ডু দাদা এবং মোহাম্মদ আবদুল্লাহ৷
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের আসন গ্রহণের পর প্রদীপ কুন্ডুকে উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়। উপস্থিত সবার সংক্ষিপ্ত পরিচিতি শেষে প্রদীপ কুন্ডুর বাংলাদেশে আগমন উপলক্ষে অনুষ্ঠানে আগত শ্রোতাবন্ধুদের অনুভূতি জানতে চাওয়া হয়৷ সবাই তাদের বক্তব্যে দাদাকে বাংলাদেশে স্বাগত জানিয়ে যে কোন বিষয়ে সহযোগীতার আশ্বাস দিয়ে বাংলাদেশ ভ্রমণে তাঁর সফলতা কামনা করেন৷ যেসকল বন্ধুরা ভারত সফর করেছেন তারা তাদের দারুণ সব অভিজ্ঞতার কথা বর্ণনা করেছেন এবং প্রদীপ দাদার সহযোগীতার প্রসংশা করেছেন৷
প্রদীপ কুন্ডু তার বক্তব্যে বলেন –
আমি অভিভূত, বিস্মিত এবং আবেগাপ্লুত৷
অতি অল্প সময়ে বাংলাদেশে আমার আগমনে বেতার শ্রোতা বন্ধুরা এমন আয়োজন করতে পারে সেটা আমার কল্পনাতেও ছিলনা৷ আমি সত্যিই আপনাদের প্রতি কৃতজ্ঞ৷ তিনি উপস্থিত শ্রোতাবন্ধুদেরকে ভারতে সফরের আহবান জানান৷
অনুষ্ঠানটি পুরোটা লাইভ প্রচার করেন প্রবাহ অনলাইন ডটকম এর সম্পাদক মোহাম্মদ আবদুল্লাহ৷
অনুষ্ঠানে আইআরআইবি ফ্যান ক্লাবের যে সকল সদস্যরা উপস্থিত থেকে এবং বক্তব্য প্রদান করে অায়োজনকে সফল করেছেন—
সভাপতি মঞ্জুরুল আলম রিপন৷
সেক্রেটারি মোঃ সোহেল রানা হৃদয়৷
অনুষ্ঠান ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আতাউর রহমান রঞ্জু৷
কার্যকরী সদস্য এম সবুজ মাহমুদ
নূরী মাহমুদা পরী
সোহেল মুরাদ স্নিগ্ধ
উপদেষ্টা এম আলম এবং চুয়াডাঙ্গার শ্রোতাবন্ধু মোহাম্মদ আবদুল্লাহ৷
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইআরআইবি ফ্যান ক্লাব ঢাকার সভাপতি মোঃ মঞ্জুরুল আলম রিপন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেক্রেটারি মোঃ সোহেল রানা হৃদয়৷
অনুষ্ঠানের অতিথি প্রদীপ কুন্ডুকে শুভেচ্ছা স্বরূপ এ্যামেচার রেডিও সোসাইটি বাংলাদেশ (ARSB) এর পক্ষ থেকে লোগো সমৃদ্ধ একটি ক্যাপ উপহার দেয়া হয়৷ এছাড়া রেডিও তেহরানের চাবির রিং, কলম এবং রেডিও, মগ, নোটবুক, কোটপিন ও অন্যান্য বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়৷

সবশেষে আইআরআইবি ফ্যান ক্লাব ঢাকার সভাপতি প্রকৌশলী মোঃ মঞ্জুরুল আলম রিপন আজকের আয়োজনে সবাইকে উপস্তিত হবার জন্য ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তী ঘোষণা করেন।

রিপোর্টঃ
মোঃ সোহেল রানা হদয়।
সেক্রেটারি
আইআরআইবি ফ্যান ক্লাব ঢাকা
০১ আগস্ট ২০২৩।

;