বিশেষ প্রতিনিধি:
- বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ, জীবননগর উপজেলা শাখার উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার আন্দুলবাড়ীয়ায় বিকাল ৩ টায় বঙ্গবন্ধু’র ছবি অংকন ও রচনা প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ, চারাগাছ বিতরণ, দোয়া ও এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় জীবননগর উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি নাঈমুর রহমান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, জীবননগর উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আবু মাসুম, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি শেখ বিল্লাল হোসেন, জীবননগর উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সহ-সাধারণ সম্পাদক খালিদুর রহমান, ৭ নং ওয়ার্ড যুবলীগ নেতা হাফিজুর রহমান হাফিজ, কেডিকে ইউনিয়ন মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিয়া, কেডিকে কমিটির নাইম, মানিক, ছাত্রলীগ নেতা মোস্তাফিজুর রহমান সেতু, রাসেল ফেরদৌস, মাহামুদুল ইসলাম দিনার, শেখ মহাসিন ইসলাম, হাবিব প্রমুখ।