খুলনা প্রতিনিধি
ফিলিস্তিনের গাজায় গণহত্যা, বোমা মেরে ঘরবাড়ি গুড়িয়ে দেওয়াসহ নির্বিচারে নারী শিশু নির্যাতনের প্রতিবাদে কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসুচির অংশ হিসাবে ডুমুরিয়া কলেজ ছাত্র দলের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কে কলেজের সামনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা ছাত্র দলের সাবেক সাংগঠনিক সম্পাদক গাজী শহিদুল ইসলাম। ডুমুরিয়া কলেজ ছাত্র দলের সদস্য সচিব ইমরান খান এর সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা ছাত্র দলের সাবেক দপ্তর সম্পাদক আবু জাফর, বিশেষ অতিথি ছিলেন উপজেলা ছাত্র দলের সাবেক আহবায়ক এমএম জাফর হাসান ও উপজেলা ছাত্র দলের সদস্য সচিব জিএম মনিরুজ্জামান সোহাগ। এসময়ে বক্তব্য রাখেন মোল্ল্যা আবরার হোসেন সৈকত, আবদুল্লাহ আল মামুন, রুবেল হোসেন, বুলবুল আহমেদ রাজ, তাওহিদ বাবু, মেহেদী হাসান, আবু হানিফ শেখ, রিফাত হাসান, ইমরান হোসেন গাজী, ইয়াসিন আরাফাত, রিয়াদ শেখ, শাহরিয়ার রহমান সামি, সালমান সাদিক, মুজাহিদ শেখ, কাজল খান, জিহাদ গাজী, আছাবুর রহমান, সাগর বিশ্বাস, মুস্তাকিন খান, আব্দুল্লাহ বাবু, রাজু সানা, মেহেদী হাসান সাগর,
মুন্না শেখ, তুহিন গাজী, রায়হান গাজী প্রমুখ। সমাবেশে ইজরাইুুলের পন্য খুলনা সাতক্ষিরা মহাসড়কে বিনষ্ট করে ইজরায়েলের সকল পন্য বর্জনের আহবান জানানো হয়। একই সাথে বানিয়াখালী মওলানা ভাসানী মেমোরিয়াল ডিগ্রি কলেজ ও চুকনগর ডিগ্রি কলেজ ছাত্রদলের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।