ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

জাগো আন্দুলবাড়ীয়ার ব্যাতিক্রমী উদ্যোগে আন্দুলবাড়ীয়ায় তালবীজ বপন কর্মসূচি।

বিশেষ প্রতিনিধিঃ

সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন জাগো আন্দুলবাড়ীয়ার উদ্যোগে গত বছরের ন্যায় এবারও তালের বীজ বপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৭ ঘটিকায় আন্দুলবাড়ীয়া-চাঁনপুর আঞ্চলিক সড়কের দুপাশে প্রায় ১৫০০ তালের বীজ বপন করা হয়। এই জনবান্ধব কর্মসূচির সামনে থেকে নেতৃত্ব দেন জাগো আন্দুলবাড়ীয়া’র সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মোল্লা মো: মোতাহারুল ইসলাম চঞ্চল। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি ও জাগো আন্দুলবাড়ীয়ার উপদেষ্টা নারায়ণ ভৌমিক, মুয়াজ্জিন মো: ফকির হোসেন, জাগো আন্দুলবাড়ীয়ার প্রধান সমন্বয়ক ইসতিয়াক আহমেদ, সাংগঠনিক সম্পাদক রমজান বিশ্বাস, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাকিব হাসান, কার্যনির্বাহী সদস্য জীম মল্লিক, সৌরভ হোসেন,মোল্লা মাহিদুল ইসলাম, জিহাদুর রহমান জিহাদ, নিশান হোসেন প্রমুখ।
এলাকাবাসী মনে করেন প্রাকৃতিক দৃর্যোগের পাশাপাশি বজ্রপাত থেকে রক্ষায় ভূমিকা রাখবে এমন উদ্যোগ।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট
;