ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

ছাতিয়ানগ্রামে কিশোর -কিশোরী প্রকল্পের ক্লাবের শিক্ষার্থীদের মাঝে পোষাক বিতরণ করলেন- ইউ পি চেয়ারম্যান আব্দুল হক আবু।

এম আব্দুর রাজ্জাক, বগুড়া থেকে :

(১৪ অক্টোবর শনিবার ) বিকেলে ৪ ঘটিকায় বগুড়া জেলার আদমদিঘী উপজেলার ০১ নং ছাতিয়ানগ্রাম ইউনিয়নের, ছাতিয়ানগ্রাম সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ে মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর কৃর্তক আয়োজিত কিশোর / কিশোরী প্রকল্প ক্লাবের ৩০ জন শিক্ষার্থীদের মাঝে সুন্দর পোষাক বিতরণ করেন মাননীয় ইউপি চেয়ারম্যান আব্দুল হক আবু।

এছাড়াও এসময় উপস্থিত ছিলেন ছাতিয়ানগ্রাম ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের সভাপতি আব্দুল হাই লুলু, ইউনিয়ন আঃ লীগের প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক, ০২ নং ওর্য়াড আঃ লীগের সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম মুকুল,
কিশোর – কিশোরী গান ও আবৃত্তি ক্লাবের শিক্ষক আশা আকতার এবং হাফিজুর রহমান করিম এছাড়া উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন গন‍্যমান‍্য বাক্তিবর্গ।

;