ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

চাঁপাইনবাবগঞ্জে শীতার্ত মানুষের মাঝে সেনাবাহিনীর উদ্যোগে ৪০০ কম্বল বিতরণ

এম আব্দুর রাজ্জাক, উত্তরাঞ্চল বগুড়া থেকে :

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের কারবালা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে গরীব, দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে ৪০০ কম্বল বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

১০ জানুয়ারি বুধবার বেলা ১২ টার দিকে সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশন ও সদর দপ্তর ৯৩ সাঁজোয়া ব্রিগেডের অধীনস্থ ৯ বীর (মেকানাইজড) কম্বলগুলো বিতরণ করেন।

সেনাবাহিনী প্রধানের নির্দেশনায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ছাড়াও নানান জনসেবামূলক কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী।

এ সময় উপস্থিত ছিলেন, ৯৩ সাঁজোয়া ব্রিগেডের কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল মো. মহসিন রেজা ওএসপি, এএফডব্লিউসি, পিএসসি, ৯ বীর (মেকানাইজড) এর অধিনায়ক লে. কর্নেল মো. খালেকুজ্জামান পিএসসি।

স্থানীয় জনসাধারণ সেনাবাহিনীর এই মানবিক কার্যক্রমে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই বিভাগের সর্বাধিক পঠিত রিপোর্ট
;