৩০ জানুয়ারী মঙ্গলবার বিকাল তিনটায় সোনালী ব্যাংক ভবন চত্বর, চুয়াডাঙ্গায় কেন্দ্রীয় কমিটি,ঢাকা কর্তৃক অনুমোদিত “সোনালী ব্যাংক পিএলসি অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যান সমিতি, আঞ্চলিক কমিটি, চুয়াডাঙ্গার উদ্যোগে অসহায় ও দু্ঃস্থ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। সমিতির সভাপতি ও সোনালী ব্যাংকের সাবেক এসপিও মোঃ আব্দুর রহিম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও সোনালী ব্যাংকের সাবেক এসপিও ও ম্যনেজার মোঃ মনিরুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু, চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সোনালী ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল অফিস, চুয়াডাঙ্গার ডিজিএম মোঃ নাজমুল হক, সোনালী ব্যাংক পিএলসি, চুয়াডাঙ্গা শাখার এজিএম বশীর আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন কল্যান সমিতির সদস্যবৃন্দ, সোনালী ব্যাংক, প্রিন্সিপাল অফিস ও চুয়াডাঙ্গা শাখার কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
প্রেস রিলিজ