ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় মোটর সাইকেল আরোহী নিহত ১ আহত ১

খুলনা প্রতিনিধি
খুলনার ডুমুরিয়ায় সড়ক দুর্ঘটনায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। রবিবার দুপুরে খুলনা -সাতক্ষিরা মহাসড়কে আঙ্গারদহা কালভার্টের সামনে এ দূর্ঘটনা ঘটে।
খর্ণিয়া হাইওয়ে থানা পুলিশের এসআই পারভেজ জানান, ঘটনার দিন সকালে সাতক্ষিরা থেকে ছেড়ে আসা খুলনাগামী একজন আরোহী সহ একটি মোটরসাইকেল ঘটনাস্থলে পৌঁছালে পিছন দিক থেকে দ্রুতগামী একটি ট্রাক ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী সাতক্ষিরা ভালুকা এলাকার জহির সরদারের ছেলে খলিলুর রহমান (৩০) ছিটকে রাস্তায় পড়ে গেলে অজ্ঞাতনামা ট্রাকটি তাকে চাঁপা দিয়ে দ্রুত চলে যায়। এ সময় মাথা ফেটে প্রচুর রক্তক্ষরনে ঘটনাস্থলে খলিলুর রহমানের মৃত্যু হয়। পরে আহত চালক তালা উপজেলার ঘোনা এলাকার নজরুল ইসলামের ছেলে নাজমুল হাসান (৩৫) কে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

;