ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

আইআরআইবি ফ্যান ক্লাব রংপুর বিভাগীয় কমিটির উদ্যোগে নীলফামারীর ডিমলায় ঈদ সামগ্রী বিতরণ

বিশেষ প্রতিনিধিঃ

রেডিও তেহরানের শ্রোতা সংগঠন ‘আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশের রংপুর বিভাগীয় কমিটির উদ্যোগে পিছিয়ে পড়া মানুষদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ৯ এপ্রিল ২০২৪ইং, ২৯ রমজান, বেলা ১০টার দিকে উত্তরের জেলা নীলফামারীর ডিমলা উপজেলাধীন মিয়া পাড়া এলাকায় এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। এলাকাটির সুবিধাবঞ্চিত, অসহায়, দুস্থ ও গরিব দুঃখী মানুষ এসব উপহার সামগ্রী হাতে পায়। আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ রংপুর বিভাগীয় কমিটির সহ-সভাপতি ও মিয়া পাড়া বেতার শ্রোতা ক্লাবের সভাপতি মোঃ আজিনুর রহমান লিমন মাস্টার ঈদ উপহার সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন মিয়া পাড়া শাহী মসজিদের সম্মানিত সভাপতি ও বেপারীটোলা আলিম মাদরাসার শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান মাস্টার, মিয়া পাড়া শাহী মসজিদের সম্মানিত সরদার মোঃ নুর ইসলাম। আরো উপস্থিত ছিলেন রংপুর নিউক্লিয়াস ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক ডা. মোঃ আব্দুল আজিজ, মিয়া পাড়া বেতার শ্রোতা ক্লাবের অন্যতম সদস্য মোঃ ছমিনুর রহমান, আব্দুল মজিদ, মোঃ নাসির উদ্দিন, মোঃ রিয়াদ, মোঃ আশিকুর রহমান, মোঃ শরিফুল ইসলাম, জেসমিন আক্তার ও আরশি তাবাসসুম প্রমুখ ।
আজিনুর রহমান লিমন বলেন, আমরা একেবারেই অবহেলিত এলাকার মানুষ। অবহেলিত এলাকায় কেউ সাহায্য করতে আসে না। তেমনভাবে আসে না সরকারি অনুদানও। এমন অসহায় মানুষদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতেই আইআরআইবি ফ্যান ক্লাব রংপুর বিভাগীয় কমিটির এই উদ্যোগ। অনুষ্ঠান শেষে আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশের সভাপতি জাকারিয়া চৌধুরী যুবরাজের জন্য সংশ্লিষ্ট সকলের কাছে দোয়া কামনা করা হয়।

;