এম আব্দুর রাজ্জাক:
১৯ এপ্রিল, শুক্রবার বিকাল ৩ টায় আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশের আয়োজনে, জাতীয় প্রেস ক্লাব ঢাকায়, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সম্প্রচার সংস্থা রেডিও তেহরান বাংলা বিভাগের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানের সুচনা শুরু হয়। এরপর স্বাগত: বক্তব্য প্রদান করেন, আইআরআইবি ফ্যান ক্লাবের সভাপতি জাকারিয়া চৌধুরী যুবরাজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সায়্যেদ রেজা মীরমোহাম্মদী, কালচারাল কাউন্সেলর, ইরান দূতাবাস, ঢাকা।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুহাম্মদ আশরাফুর রহমান, সিনিয়র ব্রডকাস্টার, রেডিও তেহরান বাংলা বিভাগ, মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, সাবেক পরিচালক রেডিও তেহরান বাংলা বিভাগ, সৈয়দ সামাদুল হক ম্যানেজিং ডিরেক্টর বাংলা টিভি, সিরাজুল ইসলাম, সিনিয়র সাংবাদিক রেডিও তেহরান, নূর নবী শিমু রোড সেফটি অ্যালায়েন্স বাংলাদেশ, জুলফিকার আলী লিটন, বীমা কর্মকর্তা এবং ডাক্তার হেদায়েতুল্লাহ সাজু।
এ অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন আবু তাহের, মনিটর, রেডিও তেহরান বাংলা বিভাগ ও সাধারণ সম্পাদক আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ এবং জামাল আহমেদ সুবর্ণ।
এ অনুষ্ঠানে শ্রোতাদের পরিচিত পর্বের পর স্বরচিত গান, হামদ পরিবেশন করেন কণ্ঠশিল্পী লিটন হাফিজ চৌধুরী।
এছাড়াও অডিও বক্তব্য প্রদান করেন সুদুর আমেরিকার থেকে বিশিষ্ট ব্রডকাস্টার,প্রখ্যাত বেতার শ্রোতা সংগঠক, নিউইয়র্ক বাংলা ডট কম সম্পাদক আকবর হায়দার কিরণ এবং মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ থেকে রেডিও তেহরান বাংলার ভারতীয় মনিটর এস এম নাজিম উদ্দিন।
অনুষ্ঠানে সারা দেশ থেকে প্রায় ১২৫ জন শ্রোতা নিবন্ধন করে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এর মধ্যে বক্তব্য প্রদান করেন, আই আর আই বি ফ্যান ক্লাব বাংলাদেশের সংগঠনিক সম্পাদক মোবারক হোসেন ফনি, আইআরআইবি ফ্যান ক্লাব রংপুর বিভাগীয় কমিটির সভাপতি ডক্টর মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস মাস্টার, ভুরুঙ্গামারী, কুড়িগ্রাম, কুষ্টিয়া থেকে সিনিয়র শ্রোতা মোখলেসুর রহমান, পঞ্চগড়ের শ্রোতা লিটন হাফিজ, বগুড়ার শ্রোতা এবং সাংবাদিক এম আব্দুর রাজ্জাক, জিল্লুর রহমান, ব্যাংক কর্মকর্তা আমিন আল আসাদ, মাদারীপুরের শ্রোতা রাসেল শিকদার, ঢাকার শ্রোতা আগা আজাদ চৌধুরী, সবুজ মাহমুদ,অনুষ্ঠান সহকারী, বাংলাদেশ বেতার,ঢাকা। সাভারর শ্রোতা সিরাজ উদ্দিন মাস্টার ও শাহাদত হোসেন, নীলফামারীর শ্রোতা ঠাকুর প্রসাদ রায় সহ অনেকে।
অনুষ্ঠান শেষে বিভিন্ন বিভাগের বিজয়ী শ্রোতা বন্ধুরা প্রধান অতিথি এবং সম্মানিত বিশেষ অতিথিগণের কাছ থেকে ক্রেস্ট এবং সার্টিফিকেট সহ বিভিন্ন পুরস্কার গ্রহণ করেন।