ই-পেপার | শুক্রবার , ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
×
;

উথলী বাসস্ট্যান্ড বাজারে টিনের চাল কেটে দুটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরি:

হাসান নিলয়ঃ

জীবননগর উপজেলার উথলী বাসস্ট্যান্ড বাজারে টিনের চাল কেটে প্রবেশ করে দুটি ব্যবসা প্রতিষ্ঠানে নগদ টাকা সহ দুই লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে। গত শুক্রবার দিবাগত রাত ১২ টার দিকে মেসার্স রাজ ট্রেডার্স ও চপল হার্ডওয়্যার এর দোকানে এই চুরির ঘটনা ঘটে। এই ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। এই ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ীরা জীবননগর থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে জানা যায়, অন্যান্য দিনের মত মেসার্স রাজ ট্রেডার্সের সত্ত্বাধিকারী রাশিদুল ইসলাম শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে দোকান বন্ধ করে বাড়ি চলে যায়। পরের দিন শনিবার সকাল সাড়ে সাতটার দিকে দোকান খুলে দোকানের মালামাল এলোমেলো দেখতে পাই। এরপর লক্ষ করে দেখতে পায় উপরের টিনের চাল কেটে চোরেরা প্রবেশ করে মূল্যবান অনেক কীটনাশক,ঔষধ ও ক্যাশবাক্স ভেঙ্গে নগদ অর্থ নিয়ে পালিয়ে গেছে। এতে কীটনাশক ব্যবসায়ীর দেড় লক্ষাধিক টাকা খোয়া গেছে। একই সময়ে পার্শ্ববর্তী ব্যবসায়ী চপল মিয়ার হার্ডওয়্যারের দোকানে টিনের চাল কেটে প্রবেশ করে নগদ অর্থ সহ আনুমানিক ৫০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। সিসি টিভি ফুটেজে দেখা যায়,একজন চোর মুখোশ পরে টিনের চাল কেটে দোকানের দোকানের মধ্যে প্রবেশ করে। দোকানের মধ্যে প্রবেশ করে প্রথমে সিসি টিভির তার কেটে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।

;