খুলনা প্রতিনিধি
খুলনার ডুমুরিয়া উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ শারদীয় দুর্গা পূজার মহানবমীতে উপজেলার বিভিন্ন পুজা মন্দির পরিদর্শন করেন।
গতকাল দিনব্যাপী ডুমুরিয়া,সাহস,শোভনা,মাগুরখালি,শরাফপুর ভান্ডারপাড়া, খর্নিয়া ও ডুমুরিয়া সদর ইউনিয়নের বিভিন্ন পুজা মন্দির পরিদর্শন এবং অনুদান প্রদান করেন এবং বিভিন্ন পুজা মন্দির কমিটির নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্ভীদের সাথে শারদীয় শুভে”ছা বিনিময় ও অনুদান প্রদান করেন। এসময়ে সাথে ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব সরদার আব্দুল মালেক, শেখ মতিয়ার রহমান বা”চু, শেখ শাহিনুর রহমান,অরুন কান্তি গোলদার,শেখ ফরহাদ হোসেন, শাহাজাহান জমাদ্দার, প্রসেনজিৎ মন্ডল,গফফার শেখ ,স্বপন মিস্ত্রী,ছালাম সরদার, মুস্তাফিজুর রহমান,ধর্মদাস দাস,ঠাকুরদাস মন্ডল,রনজিত বাগসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।