আকিমুল ইসলামঃ
কৃষি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখাই এ আইপি নির্বাচিত হয়েছেন জীবননগর গ্রীন প্লানেট এগ্রোর স্বত্বাধিকারী রুহুল আমিন রিটন।তিনি কৃষি উৎপাদন বাণিজ্যিক খামার স্থাপন ও কৃষি প্রক্রিয়াজাতকরণে অবদান রাখাই এ আইপি নির্বাচিত হয়েছেন।কৃষি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ব্যক্তি বা এ আইপি সম্মাননা ২০২১ নির্বাচিত হয়েছেন ২২ জন। কৃষি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ স্বীকৃত স্বরূপ পাঁচটি ক্যাটাগরিতে তারা নির্বাচিত হয়েছেন। রোববার সকাল ১১ টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ আইপি পুরস্কার দেওয়া হয়। এ অনুষ্ঠানে কৃষিমন্ত্রী ড,মোহাম্মদ আব্দুস শহীদ প্রধান অতিথি হিসাবেএবং প্রবাসী কল্যাণ বৈদেশিক প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ।এ আইপিরা সিআইপিদের মত সুযোগ-সুবিধা পান। এ আই পি নীতিমালা অনুযায়ী প্রতিবছর মোট পাঁচটি বিভাগে এআইপি সম্মাননা দেওয়া হয়। নতুন নতুন ফল উৎপাদনে এবং কৃষিতে বিশেষ অবদান রাখাই জীবননগরের রুহুল আমিন এআই পি নির্বাচিত হয়েছেন নি। এই আইপি দের মেয়াদকাল হচ্ছে ২বছর। এ আইপিরা যে সমস্ত সুবিধা পেয়ে থাকেন তার মধ্যে মন্ত্রণালয় থেকে একটি প্রশংসাপত্র, বাংলাদেশ সচিবালয়ে প্রবেশের জন্য পাস,বিভিন্ন জাতীয় অনুষ্ঠানে ও নাগরিক সংবর্ধনায় আমন্ত্রণ, বিমান, সড়ক জনপথে ভ্রমণকালীন আসন সংরক্ষণ নিজের পরিবার সদস্যদের চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে কেবিন সুবিধা বিমানবন্দরে ভিআইপি লাউন্স সুবিধা পেয়ে থাকেন।