খুলনা প্রতিনিধি
খুলনার ডুমুরিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে স্বামী-স্ত্রীসহ ৩জনকে পিটিয়ে জখম করা হয়েছে। গত ১৬/১০/২৪ সকালে তাদেরকে পিটিয়ে জখম করা হয়। এঘটনায় ৩জনের নাম উল্লেখ করে ডুমুরিয়া থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। প্রাপ্ত এজাহারে ডুমুরিয়া উপজেলার দক্ষিণ চুকনগর গ্রামের আলী হোসেন গাজীর ছেলে ইনজামুল হক শিমুল উল্লেখ করেন, একই গ্রামের আব্দুল কাদের সরদারের সাথে তার বোনজামাই আমজাদ আলী সরদারের সাথে পূর্ব হতে জমিজমা সংক্রান্তসহ বিভিন্ন বিষয়াদি নিয়ে বিরোধ চলে আসছে। তারই জের ধরে গত ১৬/১০/২৪ সকাল ৮টার সময় বিবাদী আব্দুল কাদের সরদারের ছেলে রাব্বী হাসান সরদার, স্ত্রী রাবেয়া বেগম ও অমেদ আলী সরদারের ছেলে মিনারুল সরদার তার বোনজামাই আমজাদ আলী সরদারের বাড়িতে অনাধিকার প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এসময় গালিগালাজের কারণ জানতে চাইলে বাদীর বোনজামাই আমজাদ আলী, বোন শামীমা আক্তার সাথী, পিতা আলী হোসেন গাজীকে দা, লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে। এ ঘটনায় রাতেই ডুমুরিয়া থানা একটি এজাহার দায়ের করা হয়েছে। এব্যাপারে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) শেখ শাহিনুর রহমান বলেন, দক্ষিণ চুকনগর গ্রামে মারামারির ঘটনায় মামলা হয়েছে।