সেলিম আবেদ,খুলনা প্রতিনিধি খুলনার ডুমুরিয়া উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আয়োজনে জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান বেলালের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বিক্ষোভ মিছিল উপজেলা সদর থেকে শুরু করে খুলনা মহাসড়ক হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জাকারিয়া সুপার মার্কেটের সামনে প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের সদস্য সচিব মোল্যা মশিউর রহমান। এ সময় বক্তব্য দেন যুগ্ম আহবায়ক খান আবুল কালাম আজাদ,শাম্মী মোল্লা, সোহাগ গোলদার, জিয়াউর রহমান জীবন, খান মফিজুর রহমান,মনিরুজ্জামান সোহাগ, পারভেজ গাজী,গাজী আব্দুল আজিজ, রবিউল ইসলাম, রিপন হালদার,শাহানেওয়াজ শেখ,মঈন বাগাতি, নাহিদ গাজী,মনু মোড়ল, হান্নান মোড়ল, মুরাদ হোসেন মোল্লা, ইমরান গাজী,টিটুল জোয়ার্দার,আনিস শেখ, আঃ রব,ডালিম শেখ, আবু সাঈদ,বাবলু মোড়ল, আমজাদ খা,তহিদুজ্জামান তিতাস, সাব্বির রহমান, খায়রুল গোলদার, দেলোয়ার হোসেন, জুয়েল শেখ প্রমূখ